মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

২৮ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলেন দিনমজুর নূর ইসলাম

দিনমজুর নূর ইসলামের ঘরে বিদ্যুৎ সংযোগ। ছবি : কালবেলা
দিনমজুর নূর ইসলামের ঘরে বিদ্যুৎ সংযোগ। ছবি : কালবেলা

নিজের নামে এক খণ্ড জমিও নেই। পরের জায়গা পরের জমিতে টিনের বেড়া তুলে মাত্র ১০ ফিট লম্বা ও ৮ ফিট চওড়া ঘরেই তার ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর মহল্লার দিনমজুর নূর ইসলাম।

জানা গেছে, ২৮ বছর ধরে নূর ইসলামের বসতঘরে বিদ্যুতের আলোও জ্বলত না। অবশেষে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার সহযোগিতায় নূর ইসলাম তার ঘরে পল্লীবিদ্যুতের সংযোগ পেয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে প্রথমবারের মতো ঘরটিতে বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। এতে খুশিতে হাসি ফুটেছে নূর ইসলাম ও তার পরিবারের সদস্যদের মনে।

দিনমজুর নূর ইসলামের বয়স ৬৭ বছর। তার দুই ছেল ও দুই মেয়ে। ছেলে-মেয়েদের সবার বিয়ে হয়েছে। ছোট ছেলে রব্বানী একটি দুর্ঘটনায় দুটি পা হারিয়েছেন। ছোট ছেলে রব্বানী তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। নূর ইসলাম তার স্ত্রী, ছোট ছেলে রব্বানী, ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে একই ঘরে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নূর ইসলামের আদি বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। প্রায় তিন দশক আগে জীবিকার সন্ধানে তিনি আক্কেলপুরে এসে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। প্রথমে বিহারপুর মহল্লার একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির মালিক নিজে এসে সেখানে বসবাস শুরু করায় তাকে সেখান থেকে সরে যেতে বলেন। প্রায় দশ বছর আগে একই মহল্লার বাসিন্দা নিহির দাস নিজের জায়গায় তাকে থাকতে দেন। সে জায়গাতেই নূর ইসলাম টিনের ছোট্ট ঘর তুলে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। সেই ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার রাতে নূর ইসলামের ঘরে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতি জ্বলেছে।

নূর ইসলামের দিনমজুরির আয়ে ও পরিবারের ছোট দোকানের সামান্য আয়ে ছয়জনের পরিবারটি টিকে আছে।

নূর ইসলাম জানান, সরকারি আবাসনে ঘর না পেয়ে দীর্ঘ দশ বছর ধরে বিহারপুর মহল্লার সনাতন ধর্মাবলম্বী নিহির দাসের দেওয়া জায়গায় টিনের ঘরে বসবাস করছি। বহু আগে পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও বিদ্যুৎ পাইনি। পরে এক রাতে মোমবাতি কিনতে গিয়ে জহুরুল ইসলামের সঙ্গে কথা হয়। তার সহায়তায় পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদন করলে অবশেষে বিদ্যুৎ সংযোগ পাই।

পাশের রাজকান্দা মহল্লার বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক জহুরুল ইসলাম বলেন, দিনমজুর নূর ইসলাম মোমবাতি আর কাঠুরা ইদ্রীস আলী কেরোসিন তেল কেনার সময় তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকার কথা জানতে পারি। ডিজিএমের সহযোগিতায় তাদের দুজনের বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X