কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

হাতিরঝিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা
হাতিরঝিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার রাজধানীর হাতিরঝিল থানাধীন ৩৬নং ওয়ার্ডের মোড়ল বাড়ি গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসী পানি, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সমস্যা তুলে ধরেন।

মনোযোগ সহকারে তাদের সেসব সমস্যার কথা শোনার পর সাবেক কমিশনার আনোয়ার বলেন, জনগণের সমস্যা সমাধানই আমার অঙ্গীকার। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন মাহমুদ শাহিন ও আকরাম হোসেন টুটুল, ৩৬নং ওয়ার্ড শাখার সভাপতি ইমাম উদ্দিন রিপনসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ ও প্রতিশ্রুতি তাদের নতুন করে আশাবাদী করেছে।

দোয়া মাহফিল : শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মো. আবুল হাসানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনোয়ারুজ্জামান আনোয়ার। সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন সাহস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X