কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেন সাংবাদিক মেহেদি হাসান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেন সাংবাদিক মেহেদি হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন। সেখানে সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, মতবিনিময় করেন সাংবাদিকদের সঙ্গেও।

সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম জেটিও-এর ‘মেহেদি আনফিল্টার্ড’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে নানা প্রশ্ন করেন আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান। অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

এক প্রশ্নে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পেরিয়েছে; কিন্তু এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে, দেশের অনেক মানুষ তা দ্রুত চাইছে—আগামীকাল নয়, এখনো নয় ছয় মাস পরে নয়। সমালোচকরা মনে করছেন, নির্বাচনে এত বিলম্ব জনমতের অস্থিরতা বাড়াচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, নেপালে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করেছে; সেক্ষেত্রে বাংলাদেশ কেন ১৮ মাস সময় নিচ্ছে?

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় লাগছে কেন। তবে জনগণ এটাও বলছে যে, আপনারা আরও পাঁচ বছর থাকুন। ১০ বছর থাকুন। ৫০ বছর থাকুন। জনগণ এসবও বলছে যে, আপনিই থাকুন। সবাই যার যার মতো বলছে। আমরা কারও কথায় কাজ করছি না।

তার কথায়, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ রয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে পুরোনো কাঠামো রেখে দিলে দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে—তাই প্রথমে কাঠামোগত সংস্কার জরুরি। এ সরকার শুধু নির্বাচন করাতে নয়, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে কাজ করছে, যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে।

এ সময় সাংবাদিক মেহেদি হাসান পাল্টা প্রশ্ন করেন, আপনারা তো একটি অস্থায়ী সরকার। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয়?

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আমরা বলেছি আমাদের তিনটি কাজ রয়েছে এবং সেটাই করব, এরপর আমরা সরে যাব। কেউ অস্বীকার করছে না যে, নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বর্তমানে যেটুকু প্রয়োজন, সেটা আমাদেরই করতে হবে। তাই এ সময়টি মূলত কাঠামোগত পরিবর্তনের জন্য ব্যয় হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X