কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার শাহবাগ থানা এলাকার তিন জায়গা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে এসব মরদেহ উদ্ধরা করা হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তবে এখনো মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরও একজন পুরুষকে উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে। শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। তাকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, তিন মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রত্যেকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই ইলিয়াস কবির, গোলাম রসূল পারভেজ ও মো. একরামুল হক তিনটি ঘটনাতেই উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআই মো. ইলিয়াস কবির জানান, এই তিনটি ঘটনায়ই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X