কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

মাওয়ায় ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

মাওয়ায় ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

মাওয়া ঘাট থেকে ফেরার পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ফাহিম হোসেন (২৫) নামে আরও একজন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

রনির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তিনি জজ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলেন তারা। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। হানিফ ফ্লাইওভারের ওপর ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X