কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

প্রধান ‍উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

এছাড়া, আলোচনার জন্য শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফ্যাসিবাদের কিছু দোসর শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। এই দোসরদের চিহ্নিত ও প্রত্যাহার করে অবিলম্বে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X