কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় রবিন (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোরাকালা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে রবিন।

পথচারী মো. নাহিদ জানান, মান্ডা এলাকার হিরো মিয়ার গলিতে রাস্তার ওপর আহত অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঘটনাস্থলের আশপাশের মানুষদের কাছে তখন শুনতে পান, ছাদ থেকে পড়ে গেছে ওই যুবক।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের স্বজনরা। তার চাচা মো. সোহাগ সংবাদমাধ্যমকে জানান, রবিন মান্ডা ল্যাটকার গলিতে স্ত্রী হ্যাপি আক্তার ও দুই সন্তানসহ থাকেন। দৈনিক বাংলা মোড়ে ফুটপাতে জুতা বিক্রি করেন রবিন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুজন রবিনের বাসায় খবর দেন, রবিন হিরো মিয়ার গলির একটি বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর তারা হাসপাতালে গিয়ে রবিনের মরদেহ দেখতে পান। তবে কীভাবে রবিনের মৃত্যু হয়েছে তা তারা কিছুই জানেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ওই যুবকের ডান পা ভাঙা এবং মাথায় আঘাত আছে। ঘটনাটি মুগদা থানায় জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X