কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

ঘটনাস্থল। ছবি : কালবেলা
ঘটনাস্থল। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। আরও ফোর্স বৃদ্ধি করা হচ্ছে।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।’

এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X