কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪১ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

আগুন লাগা গাড়ি। ছবি : সংগৃহীত
আগুন লাগা গাড়ি। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্ক করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি কোনো দুষ্কৃতকারীর কাজ নয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁও এলাকায় পরিত্যক্ত গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গাড়িটি অনেক দিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে আগুন লেগে থাকতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X