কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধানগণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, সিনিয়র সহসভাপতি কাজী আলমগীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবু প্রচার সম্পাদক মোহাম্মদ গাদ্দাফি হোসেন। আরও উপস্থিত ছিলেন ইস্কে ভেজেশন ইউনিয় রেজি ৪৭৭৩ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান সভাপতি মোহাম্মদ জামাল হোসেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X