কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দাবি আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, কাল আমরণ

জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে এক বছরের ইন্টার্নশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে আগামীকাল থেকে আমরণ অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা (মিডিয়া) মো. মেহেদী হাসান বলেন, চার দফা দাবিতে গত ৪০ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি৷ দেশের বিভিন্ন জেলা ও হাসপাতালে আন্দোলন করেছি৷ বিভিন্ন সময় আমাদের দাবি মানার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি।

তিনি আরও বলেন, গত ১৬ আগস্ট থেকে চার দফা দাবিতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট, সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে আমরণ অনশন পালন করা হবে।

তাদের দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে ১ বছরের ইন্টার্নশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা; এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা; অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন করা। (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাসকৃত ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X