কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

গুগল নোটবুক এলএম-এর মাধ্যমে তৈরি ছবি।
গুগল নোটবুক এলএম-এর মাধ্যমে তৈরি ছবি।

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

এরপর দুপুর সাড়ে ১২টায় মহাখালী কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এ ছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১২ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

সে সঙ্গে তিনি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১২ ডি-ব্লক পানির ট্যাংকি মসজিদের সামনে। ডি-ব্লক পানির ট্যাংকি থেকে শুরু হয়ে ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প (উঁচু এলাকা), কেটিসি ক্যাম্প এবং মুরাপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

এদিকে, ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে কড়াইল বস্তিতে বেলা ১১টায় গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইলেকশন অবজার্ভার সোসাইটির সংবাদ সম্মেলন

ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X