কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

গুগল নোটবুক এলএম-এর মাধ্যমে তৈরি ছবি।
গুগল নোটবুক এলএম-এর মাধ্যমে তৈরি ছবি।

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

খাদ্য ও ভূমি উপদেষ্টার কর্মসূচি

সচিবালয়ে নিজ দপ্তরে বেলা ১১টায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

প্রবাসী কল্যাণ ভবনে বেলা সাড়ে ১১টায় কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

জ্বালানি উপদেষ্টার কর্মসূচি

বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিকেল ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ‘ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিং করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X