রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

গুলিস্তানে দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয়

পল্টন মডেল থানা। পুরোনো ছবি
পল্টন মডেল থানা। পুরোনো ছবি

রাজধানীর গুলিস্তানে রাস্তা থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক যুবকের দুটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর আধুনিক প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম ওবায়দুল্লাহ (৩০), তার বাড়ি নরসিংদী জেলায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে গুলিস্তান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি এলাকার সামনের রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি কাটা হাত উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে পল্টন থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে আঙুলের ছাপের মাধ্যমে জানা যায়, হাত দুটি ওবায়দুল্লাহ নামের এক যুবকের।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান জানান, ভুক্তভোগীর পরিচয় পাওয়া গেলেও তার দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শরীরের অবশিষ্ট অংশ উদ্ধারে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তিনি আরও বলেন, ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীতে হলেও তার কাটা হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X