

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মো. সোহেল (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় সোহেল নামের এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া রুবা আক্তার (২০) নামের এক নারী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারেন। তবে কতজন নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।