কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির কঠোর হুঁশিয়ারি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বাড়তি অংশ দিয়ে ফুটপাত ও সড়ক দখল করায় জনদুর্ভোগ বেড়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তীব্র যানজট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে অবৈধ দখল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান যেমন- খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। এসব রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, মোটর ওয়ার্কশপের পুরাতন বা নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ইত্যাদি ফুটপাত এবং রাস্তার ওপরে রাখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মোটরগাড়ির ওয়ার্কশপ বা পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার একলেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এ সব ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

এমতাবস্থায়, মহানগরীর সব এলাকার দোকান, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিকরা যে সব ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তাদের ফুটপাত ও রাস্তা থেকে মালামাল বা সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১০

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১১

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১২

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৪

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৫

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৬

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৭

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৮

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৯

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

২০
X