কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে দুর্ধর্ষ ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

রাজধানীর মিরপুরের একটি বাসায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন সরাসরি ডাকাতিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে, মিরপুর মডেল থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাইবার দক্ষিণ যৌথভাবে রাজধানীর পল্লবী, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুণ্ডরীখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।

ডিবি সাইবার দক্ষিণ অংশের অতিরিক্ত উপকমিশনার মো. সুমন মিয়া কালবেলাকে বলেন, গত ১০ মার্চ দুপুরে মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একটি সংঘবদ্ধ দল সে বাসায় ঢুকে বাসিন্দাদের বেঁধে রেখে ভয়ভীতি দেখিয়ে মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ডাকাতির মামলা করে ভুক্তভোগী পরিবার।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের মধ্যে মাসুদ মিয়াকে এ ঘটনার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ডাকাত দলের সদস্যরা কাজীপাড়া এলাকায় জড়ো হয়ে পরিকল্পনা অনুযায়ী বাসাটিতে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময় ধরে লুটপাট চালান।

মিরপুর মডেল থানা পুলিশ ও ডিবির সাইবার দলের এই যৌথ অভিযান তদারকি করেন ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার। তিনি কালবেলাকে বলেন, ‘ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে ধারাবাহিক অভিযানে প্রথমে ইমরান হাওলাদার ও সজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থেকে মাসুদ মিয়া এবং সাভার থেকে সুমন ও আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট করা মালামালের কিছু অংশ উদ্ধারও করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X