কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত

তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৯ টা থেকে শেওড়াপাড়ার দুই পাশের সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে অফিসগামী লোকজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে।

শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে জে কে ফ্যাশন গার্মেন্টসের পোশাক শ্রমিকরা শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে রেখেছে। মালিক গার্মেন্টসটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে।

এর আগে বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। তাদের এই দাবি না মানায় তারা শেওড়াপাড়া এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X