বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কাউন্সিলরদের এক হাজার করে গাছ লাগানোর আহ্বান

করপোরেশন সভায় মেয়র আতিকুল ইসলাম
করপোরেশন সভায় মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে আগামী ৩ মাসে ১ হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২২তম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। ফুটপাত ও সড়ক বিভাজকে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়া ছাদবাগানের জন্য, বাড়ির ফাঁকা জায়গায়, স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি করপোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছ দেওয়া হবে। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর প্রত্যেকে তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবে।'

মেয়র বলেন, গত বছর ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণ করেছি ১২ ঘণ্টায়। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে আমরা উত্তর সিটি করপোরেশন ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব। এবার আমাদের টার্গেট আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসরণ করে জন ও যান চলাচল নিশ্চিত করা। গতবারের মতো এ বছরের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি নিজেও মাঠে থাকব।

করপোরেশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় ।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নব যোগদানকৃত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X