বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নতুন বছরে তরুণদের ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট

ফরিদপুরের সদরপুরে ক্রিকেট ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে বিজয়ী খেলোয়াড়কে একটি করে মহামূল্যবান গাছের চারা দেওয়া হয়। ছবি : কালবেলা
ফরিদপুরের সদরপুরে ক্রিকেট ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে বিজয়ী খেলোয়াড়কে একটি করে মহামূল্যবান গাছের চারা দেওয়া হয়। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের সুইজগেটপার মাঠে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। আকোটের চর তরুণ যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মেম্বারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়াপ্রেমে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ মানসিকতা ও শারীরিক সক্ষমতা গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় থেকেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের আরেকটি ব্যতিক্রমী দিক হলো—প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে বিজয়ী খেলোয়াড়কে একটি করে মহামূল্যবান গাছের চারা প্রদান করা হবে। আয়োজকদের মতে, এতে খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও সমাজে ছড়িয়ে পড়বে।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন কালবেলাকে বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে চরাঞ্চলের তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। একইমসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X