ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. হোসেন বাবু (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দেইল্লা ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবু মারা যান। পরে এলাকাবাসী ওই কাভার্ডভ্যানের চালক আকতারকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা কালবেলাকে বলেন, এ দুর্ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ বাদী হয়ে শুক্রবার (১০ নভেম্বর) ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই দিনই আটক আকতারকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X