কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় দগ্ধ ১

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধ আব্দুল জব্বার (৪৫) নামের ওই বাসযাত্রীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, জব্বারের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

অটোরিকশাচালক মো. রমজান জানান, যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে রাত ৯টার পর আগুন দেওয়া হয়। ওই বাসের যাত্রী ছিলেন জব্বার। আগুন লাগা অবস্থায় বাস থেকে নেমে আসার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে রমজান আরও জানান, জব্বার থাকেন নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রাজধানীর রামপুরা থেকে অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জব্বারের দুই হাত, দুই পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X