কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় তিন ঘণ্টায় ৬ বাসে আগুন

রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা
রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা

চতুর্থ দফায় শুরু হয়েছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি। অবরোধ শুরুর আগেই ৬টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে যাত্রাবাড়ী, গুলিস্তান, আরামবাগ, তালতলা, পঙ্গু হাসপাতাল, পল্লবী ও গাবতলী এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ফার্মগেট ও গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

তারা জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X