কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্দেহজনক ল্যাপটপ, বিমানবন্দরে যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি
রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি

ল্যাপটপের ভেতর সন্দেহজনক ডিভাইস থাকার অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কানাডাগামী যাত্রী আটক করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটের ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সোমানী সুমিত। তার গ্রামের বাড়ি রাজশাহীতে। তবে তিনি সেগুনবাগিচা এলাকায় বাস করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক সুমিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটের যাত্রী ছিলেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি বিমানবন্দরে যান। এ সময় নিরাপত্তা তল্লাশির সময় তার ল্যাপটপ থেকে অবৈধ কিছু আছে এমন সংকেত পাওয়া যায়। পরে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) এর পরিচালক উইং কমান্ডার মোহাম্মাদ মিরান জানান, ওই যাত্রীর ল্যাপটপ ও লাগেজে সন্দেহ কিছু জিনিস পাওয়া গেছে। তাই তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X