শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক। ছবি : কালবেলা
শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িটি বের হওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে বস্তা খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ছিল প্রায় ৮ হাজার ৭৫০ পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ, সরকারি সিলযুক্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী।

আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পালং মডেল থানার পুলিশ এসে তুবেল হরিজন (৩৫) এবং ইবাদুল মিয়া (৫৫) নামে দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানান, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তারা কত দিন ধরে এভাবে পাচার করছে, তা খতিয়ে দেখা হবে। আগামীকালই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূলহোতাদের শনাক্ত করা হবে।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X