কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ। ছবি : কালবেলা
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে (শিশির) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জিএম কাউসার উল ইসলাম নিশ্চিত করে বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আমরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করি।

শুনানিতে আইনজীবী বলেন, লাভলু মোল্লাহ তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা ‘আই ডোন্ট কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এ ছবি শেয়ার করার পর তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার সঙ্গে আসামির কোনো সম্পর্ক নেই। এটা একটা মিথ্যা মামলা। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করায় তাকে বাসা থেকে আটক করে শাহবাগ থানায় দেন ঢাবির শিক্ষার্থীরা। পর দিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানাধীন কাঁটাবন মোড় এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেন। ৫ মিনিট পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় পরের দিন ৯ জনকে এজাহারনামীয় ৪০ থেকে ৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়া মামলা করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X