কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান সাব্বির। ছবি : সংগৃহীত
জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান সাব্বির। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহকালে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান সাব্বিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজা সংলগ্ন নর্দান মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টায় হঠাৎ ২০ থেকে ২৫ জন জনের একটি দল সাংবাদিকের ওপর হামলা করে। এ সময় তারা সাংবাদিককে বেধড়ক মারধর করে। অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেনি।

হামলায় আহত সাংবাদিক মো. নাহিদ হাসান বলেন, সংবাদ সংগ্রহের কাজে আমি রাত সাড়ে ৯টায় ধানমন্ডি কেয়ারি প্লাজার সামনে যাই। অভিযুক্ত একজনকে ফোন দিলে সে আমার অবস্থান জানতে চায়। আমি নর্দান মেডিকেলের সামনে আছি বললে সে ৫ মিনিটের মধ্যে আসছে বলে জানায়। এরপর ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখাতে চাইলে আরও বেশি মারধর করে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি মডেল থানার ওসি পারভেজ ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X