কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- আরিফ (২৪) ও মোহাম্মদ মামুন। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ঢাকা উদ্যানে দুই নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী কয়েকটি গরু এনে বিক্রির জন্য রেখেছিল। মধ্যরাতে সেখানে গিয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চারজন। এ সময় ব্যবসায়ীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায়।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে ৩৩ নম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছেন। এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। আটক দুইজনকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X