কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে রাজধানীতে ছওয়াবের বাইসাইকেল র‌্যালি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি করেছে সোশ্যান এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াবের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে (মানিক মিয়া অ্যাভিনিউ) এসে শেষ হয়।

ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সঞ্চালনায় ২৫০-এর অধিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্নেল (অবসরপ্রাপ্ত) জেড আর এম আশরাফ উদ্দিন বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হলো- জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ এবং মানবতার আপদকালীন সময়ে পাশে দাঁড়ানো। তিনি সারা দেশে ছওয়াবের স্বেচ্ছাসেবী কাজের প্রশংসা করে উপস্থিত ভলান্টিয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ছওয়াবের প্রতিষ্ঠাই হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে হতদরিদ্র মানুষের চিৎকার আর খাদ্যের জন্য হাহাকার থাকবে না। মানুষ মানবতার প্রয়োজনে একে অপরের সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক রেজাউল করিম খোকন এবং ছওয়াবের ডাইরেক্টর অপারেশনস মোহাম্মদ আফতাবুজ্জামান।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর খোরশেদ আলম, হেড অব মনিটরিং ইমদাদুল ইসলাম, মুশফিকুস সালেহীন, সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অন্যরা।

উল্লেখ্য, ছওয়াব বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সারা দেশে নানাবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X