কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে একসঙ্গে ৩ বাসে আগুন

খিলগাঁওয়ে বাসে আগুন। ছবি : কালবেলা
খিলগাঁওয়ে বাসে আগুন। ছবি : কালবেলা

রাজধানীর খিলগাঁওয়ে মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এর মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের ৩টি বাসে আগুন দেয়। খবর পেয়ে ৫টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে উপস্থিত হয়। এরপর খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করে।

তিনি আরও জানান, তিনটি বাসের মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X