কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় উদ্যোক্তাদের মিলনমেলা

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

রাজধানীর মোহম্মদপুরে নেটওয়ার্ক ফর এন্ট্রেপ্রেনিউরস সাপোর্ট অ্যান্ড ট্রাস্ট (নেস্ট)-এর আয়োজনে উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে মোহম্মদপুরের রিং রোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসংখ্য সফল ও নতুন উদ্যোক্তারা অংশ নেন।

নেস্ট ভেঞ্চার লিমিটেডের পরিচালক ও সভার সভাপতি এইচ এম আরিফুর রহমান জানান, নেস্ট ফোরাম বাংলাদেশ মূলত উদ্যোক্তাদের সহযোগী সংগঠন। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠান উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করবে এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করবে।

তিনি বলেন, নেস্ট শুধু উদ্যোক্তাদের সমস্যা সমাধানে কাজে দাপ্তরিক সহযোগিতাই নয় বরং নেস্ট ভেঞ্চার ইসলামী শরিয়াহ মোতাবেক উদ্যোক্তাদের বিনিয়োগ সহযোগিতা প্রদান করবে।

নেস্ট ফোরামের আহ্বায়ক সাইয়েদা উম্মুল ওয়ারা বলেন, এটা উদ্যোক্তাদের জন্য একটি ভরসার প্রতিষ্ঠান। আমরা প্রান্তিক উদ্যোক্তাদের সমস্যা সমাধানে কাজ করছি এবং ভেরিফাইড উদ্যোক্তা সংগ্রহের কার্যক্রম চলছে যাতে ভেঞ্চার তাদের সব রকম সহযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে অংশ নিয়ে উন্নয়নকর্মী মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের দেশে উদ্যোক্তারা নানামুখী সমস্যায় ভুগছেন। বিশেষ করে তাদের উদ্যোগে কেউ বিনিয়োগ করতে চান না। এমন পরিস্থিতিতে কেউ উদ্যোক্তাদের কথা ভেবেছেন এটা সত্যিই প্রশংসনীয়।

নেস্টের মতো উদ্যোগের প্রশংসা করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের পরিচালক মো. ইসমাইল খান। তিনি বলেন, নেস্টের উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। উদ্যোগবান্ধব পরিবেশ নিয়ে নেস্ট কাজ করছে। আশা করছি তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X