রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

১৯৯৪ সাল থেকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন বিশ্বরঙ-এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

বিগত ৩১ বছর ধরে বিভিন্ন পেশার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার গল্পেরই সাংগঠনিক রূপ-নবীন উদ্যোক্তাদের সৃজনভূমি ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি`’।

যুব সমাজকে কর্মমুখী করতে নতুন নতুন উদ্যেক্তা তৌরির প্রয়োজনেই প্রতি মাসে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আড্ডা। এই আড্ডার মাধ্যমেই উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়নে সঠিক দিকনির্দেশনাসহ নতুন উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন বিশ্বরঙ-এর কর্ণধার, সফল উদ্যোক্তা ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

সেই ধারাকাহিকতায় এবার ফ্যাশন-সংশ্লিষ্ট নবীন উদ্যোক্তাদের জন্য আয়োজন করেছেন ৩ মাসব্যাপী মৌলিক ফ্যাশন ডিজাইনিং কোর্স। এই সময়ের মধ্যে একজন উদ্যোক্তাকে ধারণা দেওয়া হবে- প্রিন্সিপ্যাল অব আর্ট এন্ড ফ্যাশন, ফ্যশন ইলাস্ট্রেশন, কালার থিওরি, সার্ফেস অর্নামেন্টেশন, ফ্যাশন মার্কেটিং, মার্কেট পর্যালোচনাসহ ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন বিষয়ে। এ ছাড়াও থাকছে উদ্যোক্তা হওয়ার সঠিক দিকনির্দেশনা।

ফ্যাশন-সংশ্লিষ্ট নবীন উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইনিং কেবল পোশাক তৈরি নয়, এটি এক ধরনের শিল্প ও মার্কেট স্ট্র্যাটেজি বা সৃজনশীলতার সঙ্গে বাজার চিন্তার মিলন। নবীন উদ্যোক্তারা যদি ডিজাইনিং বোঝেন, তাহলে তারা গ্রাহকের রুচি, ট্রেন্ড ও বাজারের চাহিদা আরও ভালোভাবে ধরতে পারবেন। নিজের ব্র্যান্ডের জন্য ইউনিক প্রোডাক্ট তৈরি করা, কস্ট কমিয়ে ইনোভেশন আনা- সবকিছুতেই ডিজাইনিং জ্ঞান সহায়ক। ফ্যাশন ডিজাইনের মাধ্যমে একজন উদ্যোক্তা শুধু পণ্য নয়, গল্প ও মূল্যবোধ তৈরি করেন।

যে সব উদ্যোক্তা ফ্যাশন-সংশ্লিষ্ট ব্যবসায় জড়িয়ে আছেন অথবা প্রবেশ করতে চান, তাদের জন্য ডিজাইনিং জানা থাকা এক বড় মূলধন। তাই উদ্যোক্তাদের ভাবনার বিকাশের জন্যই এ আয়োজন। আসন সংখ্যা সিমীত, তাই ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তির জন্য যোগাযোগ নম্বর : ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০০১ নাম্বারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X