কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মেলায় ক্রেতাদের ভিড়। ছবি : সৌজন্য
ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মেলায় ক্রেতাদের ভিড়। ছবি : সৌজন্য

রাজধানীর বসুন্ধরা এলাকায় তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মেলা শুরু হয়েছে। এ মেলায় প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা তাদের নিজ নিজ পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ মেলা। ক্রেতা ও দর্শনার্থীরা এ সময়ের মধ্যে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে ও নিজেদের পছন্দের পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান এএন মনজুরুল হক সোহেল এবং সিইও হিসেবে আছেন জিনাত আরা। তাদের সহযোগী হিসেবে আছেন নারী উদ্যোক্তা সাবরিন, ঊষা ও সম্পুর্না।

আয়োজক কমিটির সিইও জিনাত আরা মেলা সম্পর্কে জানান, বিভিন্ন ধরনের ডিজাইনের জুয়েলারি, নারীদের পোশাকের সমাহার রয়েছে তিন দিনব্যাপী এ মেলায়। যেহেতু নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন তাই ঘর গৃহস্থালির বিভিন্ন দৃষ্টিনন্দন সামগ্রীও এ মেলায় স্থান পাবে। সঙ্গে থাকবে নারী উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি হ্যান্ডমেড ক্রাফট। মেলায় আসা শিশুদের আছে মনোমুগ্ধকর কিডস প্লে জোন। আগত অতিথিদের কথা ভাবনায় রেখে রাখা হয়েছে উন্নতমানের ক্যাফে কর্নার। যেখানে বসে আগত দর্শনার্থী ও অতিথিরা বিভিন্ন ধরনের মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।

মেলা আয়োজনের কারণ সম্পর্কে বলতে গিয়ে আয়োজক কমিটির চেয়ারম্যান এএন মনজুরুল হক সোহেল বলেন, নারী উদ্যোক্তাদের নির্মিত পণ্য সম্পর্কে জানাতেই এ মেলার আয়োজন করা হয়েছে। বাজারে কিংবা বিভিন্ন দোকান বা শো-রুমগুলোতে যেসব জুয়েলারি, পোশাক, ঘর গৃহস্থালির পণ্যসামগ্রী পাওয়া যায় এ মেলায় সেগুলোর পরিবর্তে ব্যতিক্রমী ডিজাইনের মানসম্পন্ন পণ্যের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পণ্যের মূল্যও হাতের নাগালে রাখা হয়েছে। সবার প্রতি আহ্বান থাকবে শুক্র ও শনিবার ছুটির দিনে আপনারা মেলায় আসুন। সঙ্গে নিজের পছন্দের পণ্য ক্রয় করুন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X