কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার আকাশে উড়ছে ড্রোন, খুঁজছে মশা

বুধবার সকালে মোহাম্মদপুরে ড্রোন উড়িয়ে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম উদ্বোধন করে ডিএনসিসি। ছবি : কালবেলা
বুধবার সকালে মোহাম্মদপুরে ড্রোন উড়িয়ে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম উদ্বোধন করে ডিএনসিসি। ছবি : কালবেলা

ঢাকায় অধিকাংশ বাসার ছাদে রয়েছে বাগান। যেখান থেকে এডিস মশার লার্ভা জন্মানোর আশঙ্কা থাকে বেশি। গত বছরের মতো এবারও ড্রোন দিয়ে বাসার ছাদে লার্ভা খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এডিস মশা নিধনে এই কার্যক্রম শুরু করে ডিএনসিসি জানিয়েছে, ড্রোন উড়িয়ে ছাদগুলো নিয়মিতভাবে পরীক্ষা করা হবে। এর মাধ্যমে কম সময়ে বেশি বাড়ি পরীক্ষার আওতায় আনা সম্ভব। এমনকি যে বাড়িতে মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে।

বুধবার (৫ জুলাই) সকালে মোহাম্মদপুরে ড্রোন উড়িয়ে ছাদবাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছরই বিভিন্ন কার্যক্রম চালায় ডিএনসিসি। এখন বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বেড়েছে।

সেলিম রেজা বলেন, ‘এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কিনা বা জমে থাকা পানি মশার প্রজনন আছে কিনা, তা সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসাবাড়িগুলো সার্ভে করা হবে।’

তিনি বলেন, শহরে একটি বাড়ির ছাদের সঙ্গে আরেকটি ছাদ লেগে আছে। সার্ভে করার জন্য প্রতিটি ছাদে হেঁটে যাওয়া সম্ভব নয়। এখন এক জায়গায় দাঁড়িয়ে একটি ড্রোনের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার এলাকার ছাদ সার্ভে করা যায়। এভাবে পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের প্রতিটি এলাকার বাড়ির ছাদ সার্ভে করা হবে। সার্ভে কার্যক্রম পরিচালনার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও থাকবে। যে বাড়ির ছাদে মশার লার্ভা পাওয়া যাবে, তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে।

ডিএনসিসির শীর্ষ এই কর্মকর্তা বলেন, এডিস মশা নিধনে ৮ জুলাই থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় টানা এক মাস ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়। তাই বাসাবাড়িতে কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

ওই সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X