কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মোল্লাবাড়ি বস্তিতে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 

রাজধানীর কারওয়ানবাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ানবাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ড তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গঠিত এ কমিটিতে রয়েছেন তদন্ত কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব ঢাকা বিভাগের উপ-পরচিালক মো. ছালেহ উদ্দিন। এছাড়া বাকি তিন সদস্যরা হলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, জোন-১ এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকটি টিন-শেডের ঘর পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X