কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্যমেলায় যাত্রীসেবার বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্তে বিআরটিসির বাস সার্ভিস চালু। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্তে বিআরটিসির বাস সার্ভিস চালু। ছবি : সংগৃহীত

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্তে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ থেকে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার বাস চলাচলের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী এই বাণিজ্য মেলা। বিআরটিসি তৃতীয় বারের মতো আন্তর্জাতিক এ মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা দিচ্ছে।

কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে মেলা পর্যন্ত ভাড়া ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

মেলায় আগত দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি’র প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে শ্যাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে বলে চানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১০

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১১

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১২

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৩

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৪

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৫

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৬

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৭

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৮

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৯

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

২০
X