কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদ অভিযানে গিয়ে ‘মিসফায়ারে’ গুলিবিদ্ধ পুলিশ

রোববার রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। ছবি : ভিডিও থেকে
রোববার রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। ছবি : ভিডিও থেকে

রাজধানীর শাহজাহানপুর খেলার মাঠে বস্তি উচ্ছেদে অভিযান চালানোর সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (২১ জানুয়ারি) খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুই পুলিশ সদস্যের মধ্যে শাহজানপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহিদুল ইসলাম মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া কনস্টেবল মেহেদী হাসানের (২৪) পায়ে শটগানের গুলি লেগেছে।

আহত কনস্টেবল মেহেদীর সহকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে ডিএসসিসির উচ্ছেদ অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য রাজারবাগ থেকে তাদের ডিউটিতে নেওয়া হয়। সেখানে তারা পৌঁছানোর পরেই স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগান দিয়ে গুলি করে। এক পর্যায়ে কনস্টেবল মেহেদী পায়ে গুলিবিদ্ধ হন।

তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি সহকর্মীরা। তাদের ধারণা, পুলিশ সদস্যদের কারও শটগানের মিসফায়ারে মেহেদী গুলিবিদ্ধ হন।

মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত পরিদর্শক (অপারেশন) মাহিদুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, খিলগাঁও কাঁচাবাজার এলাকায় শটগানের গুলিতে আহত হয়ে এক পুলিশ সদস্য হাসপাতালে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাংবাদিকদের জানান, দুপুরে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশের উপস্থিতিতে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান ছিল। স্থানীয়রা ও বাজারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কোনো পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বেরিয়ে ওই পুলিশ সদস্যের পায়ে লেগেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১০

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১১

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১২

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৩

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৪

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৫

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৬

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৭

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৮

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৯

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

২০
X