কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় তাপমাত্রার নতুন রেকর্ড, জেঁকে বসেছে শীত

ঢাকায় কুয়াশা। পুরোনো ছবি
ঢাকায় কুয়াশা। পুরোনো ছবি

দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। কুয়াশার দাপট ও উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তাপমাত্রা কমতে থাকায় এসব এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় গতকালের চেয়ে তাপমাত্রা আজ আরও কমেছে। ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় জেঁকে বসেছে শীত।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সেটি আরও কমে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় এক ডিগ্রির বেশি তাপমাত্রা কমেছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেই পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। হাড়কাঁপানো শীতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনপদ, গতি কমে এসেছে জনজীবনে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। এদিকে, ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে সিজনাল ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। চরম দুর্ভোগে পড়েছে শিশুসহ সব বয়সী রোগী ও স্বজনেরা। তাপমাত্রার লাগামহীন এমন আচরণে সুস্থ থাকতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা।

সরকারি সিদ্ধান্ত মেনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশকিছু জেলায়। এদিকে, তাপমাত্রার পারদের নিম্নমুখী প্রবণতা আরো কয়েকদিন থাকবে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়াও আগামী দু’একদিনের মধ্যে বেশকিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X