কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আরএফইডির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন

সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হুমায়ূন কবীর।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে কাওসারা চৌধুরী কুমু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, অর্থসম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক সাইদ রিপন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান হাসিব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হোমায়রা ফারুকী, আরেফিন শাকিল, আ ন ম মুহিবুব জামান, মো. আল আমিন, হেদায়েত উল্যাহ সীমান্ত নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আলমগীর।

ভোট শুরুর আগে কমিশনের লেক চত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এবারই প্রথমবারের মতো আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকিরের নামে ‘হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ চালু করে সংগঠনটি।

নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার কাওসারা চৌধুরী কুমু। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী জেবেল। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ইকরাম-উদ দৌলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X