কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মই পড়ে হকার নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস থেকে একটি লোহার তৈরি মই পড়ে মতিউর রহমান মতি মিয়া (৫৫) নামে এক হকার নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান মতি মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। মুগদা মানিকনগর এলাকায় একটি মেসে থাকতেন। তিনি দুই মেয়ে সন্তানের জনক ছিলেন। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সকালে মগবাজার দিলু রোড পানির পাম্প সংলগ্ন রেললাইনের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি লোহার তৈরির মই ওই হকারের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় ওই ব্যক্তি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে লোহার তৈরি একটি মই তার মাথার ওপর পড়ে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X