কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে শ্রমিকের মৃত্যু

এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানার তেজকুনীপাড়ায় এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের নাম- শামীম মিয়া (৩৯)। এ ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তেজকুনীপাড়া রেলকলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নং পিলারের মাঝে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

মোহাম্মদ মহসিন বলেন, তেজগাঁও থানার তেজকুনীপাড়া রেলকলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কন্টেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক শ্রমিকের ওপরে আকস্মিক ক্রেন থেকে কন্টেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি বলেন, এই সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিক অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক অপারেশনসহ সংশ্লিষ্ট মোবাইল টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X