কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৪ ঘিরে যানজট এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ফলে নির্ধারিত এলাকায় বাসিন্দাসহ বইমেলায় আসা দর্শনার্থীরা যানজট এড়াতে পারবেন।

ডিএমপি থেকে বলা হয়, অমর একুশে বইমেলা-২০২৪ জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছুটির দিনগুলোর বিকেলে এবং অন্যান্য দিন সন্ধ্যায় মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে। এর ফলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অত্যধিক যানবাহনের চাপ পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিহার করে নির্দেশিত ট্রাফিক রুট অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে।

নির্দেশনায় বলা হয়, যে সমস্ত যানবাহন ব্যবহারকারী ভিআইপি রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা বিকল্প রোড হিসেবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (সাতরাস্তা-মগবাজার-কাকরাইল মসজিদ) ব্যবহার করতে পারবেন।

বলা হয়, যে সমস্ত যানবাহন ব্যবহারকারী মিরপুর রোড-এলিফ্যান্ট রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা মিরপুর রোডে নিউমার্কেট-আজিমপুর-পলাশী-চানখাঁরপুল এলাকা ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।

এ ছাড়াও বলা হয়, যে সমস্ত যানবাহন ব্যবহারকারী পুরাতন হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর হয়ে নীলক্ষেত-নিউমার্কেট, আজিমপুর অথবা এলিফ্যান্ট রোডের দিকে যেতে চান তারা সরকারি কর্মচারী হাসপাতাল–নিমতলি-শহীদুল্লাহ হল ক্রসিং-শহীদ মিনার-পলাশী হয়ে যেতে পারবেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া যানবাহন পার্কিং নিরুৎসাহিত করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-রমনা বিভাগ অমর একুশে বইমেলা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নাগরিকগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X