কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:০০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাত

মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।

আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। ওই সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভায় ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী আরাফাতকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ওই সময় ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আলী আরাফাত বাদে যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার, কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান।

আরও রয়েছেন বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির (প্রস্তাবিত) তাহসিন মাহবুব, সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম, প্রয়াত চলচ্চিত্র নায়ক ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান ও সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য ড্যানি সিডাক।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X