জগলুল হুদা, রাঙ্গুনিয়া
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ
রাঙ্গুনিয়ায় উপনির্বাচন

প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা, সরগরম নির্বাচনী মাঠ

বাঁ থেকে আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল করিম বিপ্লব ও ঘোড়া প্রতীকের জসিম উদ্দিন তালুকদার। ছবি : কালবেলা
বাঁ থেকে আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল করিম বিপ্লব ও ঘোড়া প্রতীকের জসিম উদ্দিন তালুকদার। ছবি : কালবেলা

নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠছে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউপি চেয়ারম্যান ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচন। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এ দুই পদের নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা।

জানা যায়, লালানগর ইউপি চেয়ারম্যান পদে ভোটে লড়ছেন মীর তৌহিদুল ইসলাম (মোটরসাইকেল), মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদার (ঘোড়া), মোহাম্মদ সিরাজুল করিম বিপ্লব (আনারস), মো. হাসান (টেলিফোন)। অন্যদিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য পদে লড়ছেন আবদুল খালেক (টিউবওয়েল), কোব্বাত আলী (ফুটবল), মো. ইসমাইল (মোরগ) এবং মো. হোসেন (বৈদ্যুতিক পাখা)। এই দুই পদের নির্বাচিত প্রার্থীরা অসুস্থতাজনিত কারণে সম্প্রতি মারা গেলে পদ দুটি শূন্য হয়।

লালানগর ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, মূলত ঘোড়া ও আনারসের প্রচারণা এবং আলোচনা সবচেয়ে বেশি। অন্য প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের রাস্তা-ঘাট, অলি-গলি, চায়ের দোকান ও হাটবাজার। গানের ছন্দে মাইকে চলছে ঘোড়া-আনারস দুই প্রার্থীর পক্ষে প্রচারণা।

চায়ের দোকানে কথা হয় কৃষক মো. আবুল কাশেমের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন পর এলাকায় ভোটের আমেজ ফিরেছে। দোকান কিংবা হাটবাজার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই উপনির্বাচন। প্রার্থীরা দোকানে এসে ভোট প্রার্থনা করছেন। আমরা যোগ্য প্রার্থী খুঁজে ভোট দেব।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, লালানগর ইউনিয়নে উপনির্বাচনে এবার ভোটার সংখ্যা ১৪১০৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭১৮৭ এবং নারী ভোটার ৬৯২০ জন। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে নতুন নিয়ম, ফি নির্ধারণ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১০

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১১

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১২

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৩

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৪

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৬

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৭

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৮

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

২০
X