কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বিধানসভা উপনির্বাচন

পশ্চিমবঙ্গে ৬ আসনেই তৃণমূলের জয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি : সংগৃহীত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনেই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

শনিবার (২৩ নভেম্বর) নির্বাচনের ফল প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। সে ফলাফলে এমন সাফল্য দেখিয়েছে দলটি। নির্বাচনের ফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মমতাও।

ধারণা করা হচ্ছিল, ভোটের আগে ঘটা সরকারি মেডিকেল কলেজে এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা প্রভাব ফেলবে ভোটের মাঠে। কারণ, ওই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। তবে নির্বাচনের ফলে তার কোনো প্রভাব পড়েনি সেটা এখন স্পষ্ট।

পশ্চিমবঙ্গের ছয়টি আসনে উপনির্বাচন হয় গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা।

দুপুরের মধ্যে পাঁচটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী বলে ঘোষিত হয়। উপনির্বাচনে এমনিতেই শাসকদলের জয়ের হাওয়া থাকে। সিতাই, নৈহাটি এবং হাড়োয়ায় তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত ছিল। তবে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটে ২৮ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।

এ ছাড়া, সিতাইয়ে সঙ্গীতা রায়, নৈহাটিতে সনৎ দে এবং হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম বড় ব্যবধানে জিতেছেন। সবশেষ তালড্যাংরার ফল ঘোষণায়ও দেখা যায় জয় তৃণমূলের ঘরেই এসেছে।

শনিবার দুপুরের মধ্যেই উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এই জয় আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে বলেও জানিয়েছেন তিনি।

উপনির্বাচনের ফল নিয়ে সমাজিক মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। সাধারণ মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X