কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মালিবাগে হোটেলে আগুন, দগ্ধ ৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ মোড় এলাকায় শাহজালাল নামে একটি হোটেলে গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড় হোসাপ টাওয়ার সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া ৩ কর্মচারী হলেন- মো. সবুজ (২৪), মোহাম্মদ মারুফ (১৬) ও মোহাম্মদ জুলহাজ্ব (১৮)। এ ছাড়া দগ্ধ আরও একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ওই হোটেলের কর্মচারী মো. তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় তারা তিনজন ইফতারির আইটেম বিক্রি করছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে তিন হোটেল কর্মচারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আসছে। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X