কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারল না ফায়ার সার্ভিস

আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারল না ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারল না ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারলেন না ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুনে পুড়ে যায় প্রাইভেটকারটি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল বিশ্বরোড এলাকায় হঠাৎ আগুন ধরে যায় একটি প্রাইভেটকারে। ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে মাত্র ২৫ মিনিটেই পুড়ে যায় গাড়িটি।

জানা গেছে, আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগার কথা পাঁচ মিনিট। কিন্তু রাস্তায় সময় লেগেছে প্রায় ২০ মিনিট। এর মধ্যে টোল দিতেই সময় লেগেছে ১০ মিনিট।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, টোল ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেয়নি সংশ্লিষ্টরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এনে টোল দিতেই সময় লেগেছে ১০ মিনিট।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, দ্রুততম সময়ে ফায়ার ফাইটারদের ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি টোলমুক্ত রাখা উচিত। টোল কোনোভাবেই নেওয়া উচিত নয়।

তিনি বলেন, ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি। কেউ বাধা দিলে ন্যূনতম এক বছরের জন্য শাস্তির বিধান রয়েছে। উড়ালসড়কের শেষ অংশে বা মাঝামাঝি ফায়ার স্টেশনের জন্য ব্যবস্থা নিলে ভালো হবে। বিভিন্ন দেশে এ ব্যবস্থা রয়েছে।

নগর-পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ বলেন, বড় বড় ফ্লাইওভার করলে হবে না। গাড়ির পাশাপাশি ডিজিটাল করতে হবে টোল কার্যক্রমকেও। তা না হলে এক্সপ্রেস ওয়ের গতি শেষে টোল প্লাজায় হারাবে। তিনি বলেন, সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের অবাধ সেবা নিশ্চিতে কার্যক্রম ডিজিটাল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিসসহ যথাসময়ে জরুরি সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও যুগোপযোগী উদ্যোগ নেওয়া দরকার।

প্রসঙ্গত, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিছু সরকারি গাড়ির বিনামূল্যে পাস থাকলেও নেই জরুরি সেবার প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের পাস। তাই উড়ালসড়ক কিংবা সেতুতে ফায়ার সার্ভিসের গাড়িকে টোলমুক্ত রাখার দাবি উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X