শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসক হিসেবে মানুষের শারীরিক চিকিৎসায় নিজেকে নিয়োজিত রাখতে পারতেন। কিন্তু তিনি শুধু মানুষের চিকিৎসায় নয়, সমাজের চিকিৎসায়ও নিজেকে নিয়োজিত করেছিলেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ব্যতিক্রমধর্মী ক্ষণজন্মা মানুষ ছিলেন। আমাদের সময় তো নয়ই আগের সময়ে তার মতো সমাজ বিপ্লবী মানুষ আমরা পাইনি। তিনি স্বপ্ন দেখতেন তবে তা ব্যক্তিগত পরিচিতি বা ব্যক্তিগত মুনাফার জন্য নয়। তিনি তার জীবনে যত প্রতিষ্ঠান গড়ে তোলেন তার সবই সামাজিক মালিকানায় পরিচালিত। ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে স্বাধীনতা মানে ছিল সামাজিক পরিবর্তন, সকল নাগরিকের সমাজ এবং রাষ্ট্রে সমান অধিকার, সমান সুযোগ লাভ।

এ সময় বক্তব্য রাখেন, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক দিলারা চৌধুরী, ফরিদা আখতার এবং অধ্যাপক ড. আসিফ নজরুল।

বক্তারা বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বিকল্প চিন্তার মানুষ ছিলেন। অনেক নতুন কিছু তিনি করে দেখিয়েছেন, অনেক প্রথমের তিনি জন্ম দিয়েছেন। সমাজের ভালোর জন্য সমাজের মানুষের ভালোর জন্য বিশেষ করে নারী মুক্তির জন্য তিনি অনেক দৃষ্টান্ত তৈরি করে গেছেন। তার মতো অকৃত্রিম, খাঁটি দেশপ্রেমিক আর তৈরি হবে কি না সন্দেহ।

স্মরণ সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হকসহ অন্যান্য ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X