খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র দাবদাহেও রাতে কাঁথা গায়ে ঘুমান দিনাজপুরের মানুষ

দিনাজপুরের খানসামায় রোদে কাঁথা শুকানো হচ্ছে। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় রোদে কাঁথা শুকানো হচ্ছে। ছবি : কালবেলা

সারাদেশে বইছে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। তীব্র এই দাবদাহের মাঝেও রাতে কাঁথা গায়ে ঘুমাচ্ছেন দিনাজপুরের মানুষ।

উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলাসহ আশে পাশের এলাকায় রাত নামলেই মৃদু হিমেল হাওয়া বয়ে যায়। বিশেষ করে রাত দুইটার পর কাঁথা নিয়ে ঘুমান অনেকে। এ এলাকার মানুষের আরেকটি অন্যতম অভ্যাস হলো ফ্যান চালিয়ে গায়ে কাঁথা নেওয়া।

রাতে কাঁথা গায়ে নিয়ে শুয়ে থাকার কথা স্বীকার করে স্থানীয় বাসিন্দা সোলজার রহমান বলেন, কথাটি হাস্যকর হলেও সত্য। দিনে প্রচুর দাবদাহ থাকলেও রাতে খুব একটা গরম লাগে না। তাই কাঁথা গায়ে ঘুমাই।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, কথা সত্য। আইও রাতে কাঁথা গায়ে ঘুমাই। রাতে তাপ কমে ঠান্ডা লাগে।

শিক্ষক হাতেম আলী বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ সবার আগে শীত পাই যেমন গ্রীষ্মও আগে পাই। দিনে তাপমাত্রা থাকলেও রাতে ঠিকই কাঁথা নিয়ে ঘুমাতে হয়।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, জেলায় দিনে তাপপ্রবাহ চললেও রাতে শীত শীত লাগে। আগামী দুই তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১০

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১১

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১২

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৫

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৬

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৭

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৯

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

২০
X