মুজাহিদ মসি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

হবিগঞ্জের মাধবপুর কলেজ রোডে অবস্থিত জিলানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ইনসেটে মালিক আব্দুল কাইয়ুম। ছবি : কালবেলা
হবিগঞ্জের মাধবপুর কলেজ রোডে অবস্থিত জিলানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ইনসেটে মালিক আব্দুল কাইয়ুম। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে মসজিদের এক মুয়াজ্জিনকে প্রায় ২২ বছর ধরে এক বেলা করে মাছ-মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছেন স্থানীয় এক হোটেল মালিক। ওই হোটেল মালিকের নাম আব্দুল কাইয়ুম। হোটেলের নাম জিলানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উপজেলা মনতলা স্টেশন বাজারের কলেজ রোডে এর অবস্থান।

ওই বয়স্ক মুয়াজ্জিনের নাম মোহাম্মদ আলী। মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশাদার মুয়াজ্জিন। তিনি সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান ও সুরেলা কণ্ঠে নিয়মিত আজান দেন।

জানা গেছে, জিলানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কাইয়ুম মিয়া আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মানবিক কারণে বয়স্ক ও হতদরিদ্র ওই মুয়াজ্জিনকে প্রতিদিন মাছ ও মাংস দিয়ে ভাত খাওয়ান। যার বিল প্রতিদিন একশ থেকে দেড়শ টাকা হয়। ২২ বছরে সেই হিসাবে প্রায় ৮ লাখ টাকার কাছাকাছি দাঁড়ায়। এসবের কোনো প্রচার চান না হোটেল মালিক আব্দুল কাইয়ুম। ভালোবেসে মানবিক কারণে ওই মুয়াজ্জিনকে খাওয়াতে পেরে বরং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন। আব্দুল কাইয়ুম স্থানীয় আউলিয়াবাদ গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

লিটন দেব নামে ওই হোটেলের একজন কর্মী বলেন, আমরা অত্যন্ত মায়া করে তাকে খাওয়াই। তিনি যা খেতে চান তা-ই আমরা পরিবেশন করি। বয়স বাড়ার কারণে মুয়াজ্জিন সাহেব আগের মতো বেশি ভাতও খেতে পারেন না।

হোটেল মালিক আব্দুল কাইয়ুম কালবেলাকে বলেন, মানুষ হিসেবে ও তরিকাপন্থি হিসেবে এটা বড় কোনো কাজ নয়। রিজিকের মালিক আল্লাহ। মুয়াজ্জিন সাহেবকে খাওয়াতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

মুয়াজ্জিন মোহাম্মদ আলী কালবেলাকে বলেন, হোটেলটা আমার ঘরের মতো হয়ে গেছে। অত্যন্ত ঘরোয়া পরিবেশে তাদের রান্না হয় বিধায় নিয়মিত খেয়েও কোনো সমস্যাই হয় না আমার। এরা আমাকে অত্যন্ত ভালোবেসে খাওয়াচ্ছে। নামাজে গেলে স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্য দোয়া চলে আসে।

হোটেল মালিক কর্তৃক দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনকে খাওয়ানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধবপুরের ইউএনও মুজিবুল ইসলাম, স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন ও মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মাওলানা নুরুজ্জামানসহ এলাকার বিশিষ্টজন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১০

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১১

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১২

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৪

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৫

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৬

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৭

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৮

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৯

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

২০
X